সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কিশোরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আ. মান্নান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে অবস্থান নেয়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ দেখে আ. মান্নান পালানোর চেষ্টা করলেও চারপাশ থেকে ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার শরীর তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিলেন। মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান, ‘মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close