শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের তিন জেলায় (শেরপুর, নাটোর ও খুলনা) নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে উপসচিব তৌছিফ আহমেদের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর, নাটোর ও খুলনা জেলায় এই নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলাগুলোতে দায়িত্বরত অফিসারদের বিভিন্ন স্টেশনে বদলি করা হয়েছে।

যানা যায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে, কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পুলিশ সুপার   নিয়োগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close