শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনায় গত ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পুত্রবধূ নিজেই।

পুলিশ জানায়, রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারিরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে বেড়ান। গত শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ছেলে সাইফুল ইসলাম বাড়িতে না থাকায় পুত্রবধূ সুবেদা বেগমকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে অপকর্মে লিপ্ত হন আব্দুল ওয়াহাব। এ সময় আপত্তিকর অবস্থায় প্রতিবেশি এক নারী দেখে ফেললে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুল ওয়াহাবকে আটক করে। তবে এসময় শ্বশুর ওয়াহাব কৌশলে পালিয়ে যায়।

পরে মঙ্গলবার (১৪ এপ্রিল) পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র‌্যাবের যৌথ প্রচেষ্টায় অভিযুক্ত শ্বশুর আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন যাবত শ্বশুর ওই পুত্রবধূর সাথে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানান এলাকাবাসী।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   পুত্রবধূ   ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close