শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
উখিয়ায় ইসলামিক রিলিফের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
মুসলিম উদ্দিন, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের আইএইচএসএএন-২ প্রকল্পের আওতায় কক্সবাজারের উখিয়া উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ১৯ ও ২১ এপ্রিল উখিয়া উপজেলার জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নে পৃথকভাবে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ইনানী উপ-স্বাস্থ্যকেন্দ্র চত্বর এবং বালুখালী ২০ শয্যা মা ও শিশু উপ-স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চি ৭শ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্বাস্থ্য সেবা ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা, মাতৃস্বাস্থ্যসেবা এবং চর্মরোগসহ বিভিন্ন রোগের প্রেসক্রিপশন দেওয়া হয়। পাশাপাশি ওষুধ ক্রয়ের জন্য প্রত্যেক রোগীকে ২০০ টাকা করে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

চিকিৎসা কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনা ও মেডিকেল টিমের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প কর্মকর্তা সৈয়দ মোয়াজ্জেম হোসাইন।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, দুর্যোগকবলিত দরিদ্র ও খাদ্যনিরাপত্তাহীন জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এই ক্যাম্পের মূল লক্ষ্য।

ক্যাম্পে অংশগ্রহণকারী রোগী ও স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close