রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
আশুলিয়ায় এক কেজি হেরোইনসহ মাদক কারবারি আটক
মো. শরিফ শেখ, সাভার
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মো. শরীফুল হক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ -এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। 

এর আগে, সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শরীফুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া এলাকার মো. আফান আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার আশুলিয়া থানার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকার সুমন বেপারীর বাড়ীর ভাড়াটিয়া।

র‌্যাব জানায়, গত ২০ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শরীফুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে এক কেজি পঞ্চাশ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

র‍্যাব আরো জানায়, আটককৃত শরীফুল সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন ক্রয় করে এনে ঢাকা জেলার সাভার-আশুলিয়া এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

এ বিষয়ে মো. শাহীনুর কবির জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। 

মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close