শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
জাতীয়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি -এর অভিযান কার্যক্রম চলমান রয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসির ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা নেতৃত্বে তিতাসের জোনাল বিক্রয় অফিস—মেঘনাঘাট আওতাধীন আষাঢ়িয়ার চর, মৃধাকান্দি ও পিরোজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। 

অভিযানে অবৈধ ২টি চুনা কারখানা ও অবৈধ ২টি ঢালাই কারখানা সংযোগ বিচ্ছিন্নসহ হোজ পাইপ আনুমানিক ১৫০ ফুট স্পটে কেটে বিনষ্ট করা হয়েছে। এতে, দৈনিক প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। 

একইদিনে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে তিতাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ আওতাধীন শহীদনগর, মাতুয়াইল মেডিকেল, আদর্শনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, রাজাখালী ও ডেমরা এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। 

অভিযানে সিফাত মোরব্বা ঘর ও হারুন মোরব্বা ঘর এবং ১৬টি বাড়ির আনুমানিক ৬০ ভাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ স্টার বার্ণার ৪টি, করাই ছোট/বড়-১০টি, আবাসিক রেগুরেটর ১৬টি, এমএস পাইপ ৩/৪" -১৬০ ফুট, এমএস পাইপ ১"  -১৩০ ফুট, চুলার ড্রাম ১টি, করাই স্থানান্তর এর চাকার রিং ৪টি ও চুলার উপরের রিং ২টি অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময়, সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া, তিতাসের আঞ্চলিক বিক্রয় ডিভিশন ময়মনসিংহের ইমারজেন্সি ও জোবিঅ শাখা -ময়মনসিংহ, আঞ্চলিক ভিজিল্যান্স শাখা -ময়মনসিংহ, আঞ্চলিক রাজস্ব শাখা -ময়মনসিংহ, জোবিঅ শাখা -জামালপুর, আঞ্চলিক রাজস্ব শাখা -ভালুকা ও জোবিঅ -ভালুকা ও জোবিঅ -কিশোরগঞ্জ আওতাধীন এলাকায় নিজস্ব ব্যবস্থাপনায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। 

অভিযানে অবৈধভাবে, অনুমোদন অতিরিক্ত ও বকেয়ার কারণে মোট ২৪টি আবাসিকের ৪৯ ডাবল ও ৯টি সিঙ্গেল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  অবৈধ গ্যাস সংযোগ   তিতাসের অভিযান   জরিমানা আদায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close