সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগের সময় অসুস্থ হয়ে মরে যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। শিপন হাওলাদার বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পথে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তাকে আটক করে সেখানকার পুলিশে সোপর্দ করে। পরে ভারতীয় আদালত ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিপনকে কারাদন্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই গত বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পরে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী সীমান্ত   বাংলাদেশি   মরদেহ হস্তান্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close