সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশে দিয়েছেন এক অসহায় বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম তার একমাত্র ছেলে দুই সন্তানের জনক মো. ওয়াহিদকে পুলিশের হাতে তুলে দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী এই দণ্ড ও জরিমানার আদেশ দেন। 

পরিবারের সদস্যরা বলেন, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। তাকে মাদক সেবন থেকে বিরত রাখতে গেলে তিনি পরিবারের সদস্যদের মারধরসহ ঘরের মালামাল ভাঙচুর করতেন। এর আগে তিনি বাড়ীর অনেক মুল্যবান জিনিস মাদক সেবনের জন্য নষ্ট করেন। মাদক সেবনে বাধা দিলে সে পরিবারের লোকজনকে মারধরসহ হুমকি দিতেন। মঙ্গলবার দুপুরে ঘরে বসে সে মাদক সেবন করতে থাকলে তার বাবা নিরুপায় হয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী এবং ডোমার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহিদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ডোমার   মাদকাসক্ত ছেলে   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close