শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
অর্থনীতি
নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তির মধ্যে দেশে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এই বাস্তবতায় সাধারণ মানুষের যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে রিভো বাংলাদেশের নতুন শোরুম ‘লাবিব মোটরস’ চালু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার মোহাম্মদপুরে ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি এবং হেড অব সেলস নাজমুল আহসান সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভেন নি বলেন, “নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে সাধারণ রাইডারদের জন্য স্মার্ট যাতায়াত ব্যবস্থা সহজ করাই রিভোর মূল লক্ষ্য। ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মোহাম্মদপুর। এই এলাকার বিশাল জনগোষ্ঠীর যাতায়াতকে আরও সহজ করতেই আমাদের এই নতুন শোরুম।”

রিভোর এই নতুন শোরুমে ইলেক্ট্রিক বাইক ক্রয় এবং সার্ভিসিং–উভয় সুবিধাই পাওয়া যাবে। গ্রাহকরা এখানে সর্বাধুনিক মডেলের ইলেকট্রিক বাইক কেনার পাশাপাশি নির্ভরযোগ্য খুচরা যন্ত্রাংশ ও সার্ভিসিং সেবা পাবেন।

ইলেকট্রিক বাইকের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে রিভো বাংলাদেশ একটি বিশেষ প্রি-বুকিং অফারও ঘোষণা করেছে। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জনপ্রিয় মডেলগুলোতে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close