সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম
সাংবাদিক রাজীব ইসলাম তারিম ও অভিযোগপত্র

সাংবাদিক রাজীব ইসলাম তারিম ও অভিযোগপত্র

বরিশালের গৌরনদী উপজেলায় এক মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় গৌরনদীর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার টরকী বন্দরের একটি দোকান থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ শরীফ নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আরিফ শরীফ গৌরনদী প্রেস ক্লাবের সদস্য, দি ফিনান্সিয়াল পোস্টের গৌরনদী প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের পেপার’-এর সম্পাদক রাজীব ইসলাম তারিমের প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ও মেসেঞ্জারে অশালীন ভাষায় গালিগালাজ করে জীবননাশের হুমকি দেন।

রাজীব ইসলাম তারিম জানান, গত শুক্রবার (১৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন টরকী বন্দর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ শরীফকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরিফ শরীফকে আসামি করে মামলা দায়ের করে।

মাদক উদ্ধারের ঘটনায় রাজীব ‘আজকের পেপার’-এ একটি ভিডিও নিউজ প্রকাশ করেন। সম্প্রতি আরিফ শরীফ জামিনে মুক্তি পান। গত শনিবার (১৮ এপ্রিল) আরিফ শরীফসহ অজ্ঞাতনামা তিন-চারজন রাজীবের টরকী বাসস্ট্যান্ডে অবস্থিত প্রতিষ্ঠানে গিয়ে তার বিরুদ্ধে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে, তা জানতে চান। এ সময় তারা রাজীবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তী রোববার (১৯ মার্চ) মেসেঞ্জারে রাজীব ইসলাম তারিমকে অশালীন ভাষায় জীবননাশের হুমকি দেওয়া হয়।

তবে জীবননাশের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।’

এ ঘটনায় রাজীব ইসলাম তারিম মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   মাদক বিক্রেতা   জামিনে মুক্তি   সাংবাদিককে হত্যার হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close