শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
কালাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৩০ পরীক্ষার্থী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারা দেশের সঙ্গে একযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় কালাই উপজেলা থেকে ১ হাজার ৫৩৪ পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলার ৪টি কেন্দ্রে বালক ৮৬৩ ও বালিকা ৬৭১ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ জন ও ছাত্রী ১৫ জন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি আছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা দেখভাল করছেন। পরীক্ষা নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসার মোতায়েনসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   এসএসসি   সমমান পরীক্ষা   প্রথম দিন   অনুপস্থিত পরীক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close