শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
নীলফামারীতে পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবা চালু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং ‘ক্যাশলেস’ সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় এ সেবার উদ্বোধন করা হয়।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হুমায়ুন কবীর, আব্দুর রউফ রউফুল, মগনী মাসুদুল আলম দুলাল এবং আকতার হোসেন স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক এটিএম রেদওয়ানুর রশীদ।

ব্যাংক সূত্রে জানা যায়, পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে একটি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে, যেখানে তিন দিন ধরে ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা দেওয়া হবে। পাশাপাশি গ্রাহকদের জন্য ফ্রি হিসাব খোলা ও ফ্রি ডেবিট কার্ড প্রদানের সুবিধাও রাখা হয়েছে।

গ্রাহকদের নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলতাব হোসেন বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতি কমাতে ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে নীলফামারীর মানুষ ক্যাশলেস লেনদেনে আরও আগ্রহী হয়ে উঠবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close