সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
টেকনাফে পাহাড় থেকে তিন যুবককের লাশ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আমিনুল ইসলাম প্রকাশ রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) ও নূর বাশার (২০)। তারা সবাই উত্তর শীলখালী এলাকার বাসিন্দা।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন অপহরণ বা ডাকাত দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোরশেদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের মধ্যে মুজিব ও মোরশেদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ বলেছে, ‘আমিনুল ইসলাম রবি ও নূর বাশার তুলনামূলকভাবে নতুন।’

ধারণা করা হচ্ছে, তারা ডাকাতি ও মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগের বিষয়গুলো পুলিশ যাচাই করছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অপহরণ ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

নিহত রবির বাবা রুহুল আমিন বলেন, ‘গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে খাবার খাওয়ার সময় মোরশেদ আমার ছেলেকে ফোন করে বাইরে যেতে বলে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সকাল ৮টার দিকে খবর আসে আমার ছেলের মরদেহ পাহাড়ে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করি। আজ সকালে পাহাড়ের ভেতরে তার লাশ পেয়েছি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমযাদ হোসেন খোকন বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে আমার মোবাইল ফোনে একটি কল আসে। কলের সূত্র ধরে আমি জানতে পারি যে, বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর শীলখালী পাহাড় এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি জানার পর আমি বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয়ের সঙ্গে যোগাযোগ কররি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। জানা যায়, সেখানে আরও দুইজন আহত অবস্থায় ছিলেন, যাদের আত্মীয়স্বজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুরুতর আহত হয়ে তিনজনই নিহত হন।

আমযাদ হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত তিনজনের মধ্যে দুইজন পাহাড়ি ডাকাত ও অপহরণ চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে, অপর ব্যক্তি রবি স্থানীয়দের কাছে একজন ভালো ছেলে হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো খারাপ তথ্য পাওয়া যায়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   পাহাড় থেকে   যুবককের লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close