শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সোনারগাঁয়ে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্র সচিবকে অব্যাহতি
সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল প্রশ্ন দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে দেড় ঘন্টা সময় বাড়িয়ে ২ টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। 

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষককে বলার পরও কোনো ব্যবস্থা নেননি। পরে বেলা সাড়ে ১১টায় তাদের পরীক্ষার প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দিয়ে দেড় ঘন্টা সময় বাড়ানো হয়। তাদের অভিযোগ নতুন করে সময় বাড়ানো হলেও নিদিষ্ট সময় পার হওয়ার আগেই খাতা নিয়ে নেয় শিক্ষকরা।

অভিভাবক দেলেয়ার হোসেন জানান, পরীক্ষার কেন্দ্র সচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারনে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হলে এর দায়ভার কে নেবে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সিনহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার বলেন, ‘আমরা বার বার বলার পরও শ্রেণি  শিক্ষকরা কর্নপাত করেনি। পরে দেড় ঘন্টা সময় অতিবাহিত হবার পর ২০২৬ সালের প্রশ্ন দেয় এবং ১ ঘন্টা ২৫ মিনিট সময় বাড়িয়ে দেয়।’

কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন,  ‘ভুল বশত ২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। পরে দেড় ঘন্টা সময় বাড়িয়ে ২৬ সালের প্রশ্ন দেওয়া হয়।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘ভূলবসত ২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে পরে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কেন্দ্র সচিবকে অব্যহতি দেওয়া হয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   ভুল প্রশ্ন   পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close