সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি
‎ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

‎ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের ফাঁসি ও দুইজনের ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩ টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও ২ নারীকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে দুই নারীকে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন,  মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী, শামছুল হক। সাত বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মোছা. খালেদা আক্তার ও মোছ. রেহেনা খাতুন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান ৭ জনের ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

‎মামলার বিবরণে জানা গেছে, জেলার তারাকান্দা উপজেলায় ২০২১ সালের  ৩১ মে দিবাগত রাত ১১টায় নিখোঁজ হয় শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯)। পরবর্তীতে নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। পরে ৬ জুন সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তারের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম। এসব ‎আসামিদের মধ্যে নয় জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনকে ফাঁসির রায় ও দুইজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ‎ময়মনসিংহ   শিক্ষার্থী হত্যা   ফাঁসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close