সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
মতলবে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৮ পিএম
উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরের দৃশ্য।

উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরের দৃশ্য।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়, যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ফরাজীকান্দি কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গেলে কেন্দ্র সচিব আতাউল করিম মুজাহিদ সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পরীক্ষা চলাকালীন কোনো সাংবাদিককে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো কথা থাকলে ইউএনওর সঙ্গে যোগাযোগ করতে হবে।’

স্থানীয় সাংবাদিকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের শর্তসাপেক্ষ অনুমতি থাকলেও মাঠপর্যায়ে এ ধরনের কঠোর নিষেধাজ্ঞা অপ্রত্যাশিত। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, উপজেলার কয়েকজন সিনিয়র সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি নকল প্রতিরোধসহ সার্বিক পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। এমন পরিস্থিতিতে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত দুঃখজনক।’

উপজেলার চরকলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার বলেন, ‘সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্রে গেলে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আরও সহায়ক হয়। সেখানে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া অনভিপ্রেত।’

এদিকে, অতীতে পরীক্ষাকেন্দ্রভিত্তিক অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলেও এবারের পরীক্ষায়ও তা নিয়ে আলোচনা রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে সংশ্লিষ্টরা নাম প্রকাশে অনিচ্ছুক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, ‘নির্দেশনাটি মূলত আমার না। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আমার মুঠোফোনে এই নির্দেশনা দিয়েছেন। আমি শুধু নির্দেশনা বাস্তবায়নে কাজ করেছি।’


আরও সংবাদ   বিষয়:  মতলব   এসএসসি পরীক্ষা কেন্দ্র   সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close