শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
চান্দিনায় জাল টাকা ও সরঞ্জামসহ কলেজ ছাত্র আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহকালে আরিফুল ইসলাম (২৫) নামে কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পালকি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরিফুল ইসলাম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ্ আলম এর ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। লেখাপড়ার পাশাপাশি কয়েক মাস ধরে জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছে আরিফুল।

পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় জাল টাকা সরবরাহ করার গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বাংলাদেশি টাকার বিভিন্ন জাল নোট উদ্ধার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর তার দেওয়া তথ্যমতে বাবুটিপাড়া গ্রামের তার নিজ ঘরের বক্স খাটের ভিতর থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আটক আরিফুর রহমান বেশ কয়েক দিন ধরে চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। এ ঘটনায় মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   জাল টাকা   সরঞ্জাম   কলেজ ছাত্র আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close