শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় এক্সকাভেটর অকেজো করল প্রশাসন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার জয়মন্ডপ ইউনিয়নের দশআনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার পপি।

জানা গেছে, উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দশআনি চক এলাকায় এক্সকাভেটর দিয়ে কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছিল। তবে অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে ভ্রাম্যমাণ আদালত মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি অকেজো করে দেয়। এছাড়া খাল ভরাট করে তৈরি করা মাটি পরিবহনের রাস্তা কেটে দেওয়া হয়।

খায়রুন্নাহার পপি বলেন, ‘কৃষিজমির টপসয়েল কাটা এবং খাল ভরাট করা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর   কৃষিজমির মাটি কাটা   এক্সকাভেটর অকেজো   প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close