সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ১৮৮ পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২৩ পিএম আপডেট: ২১.০৪.২০২৬ ৯:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় জেলার সকল কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 

পরীক্ষার প্রথম দিনে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে প্রথম দিনের পরীক্ষায় তিনটি শিক্ষা বোর্ডের অধীনে জেলায় মোট ১৮৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় জেলায় মোট ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৯৪৯ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ১৮৮ জন। দাখিল পরীক্ষায় ৩ হাজার ১২৬ জনের মধ্যে ৩ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে অনুপস্থিত ছিল ৫১ জন। এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৯১৬ জনের মধ্যে ৮৯৭ জন উপস্থিত ছিল এবং ১৯ জন অনুপস্থিত ছিল। 

পরীক্ষার প্রথম দিনে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দীন হাই স্কুল ও কলেজ, টাউন কামিল মাদ্রাসা ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র সচিব, হল সুপার, ট্যাগ অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা সদরের কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। 

পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। প্রথম দিনে জেলায়  কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি, যা অত্যন্ত ইতিবাচক। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশেপাশে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

আগামী দিনগুলোতেও একইভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের ব্যাপারে তৌহিদুজ্জামান পাভেল আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, পরীক্ষা রুরর আগে কেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচেপড়া ভিড় দেখা যায়। যানজট নিরসনে ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে ট্রাফিক পুলিশকেও বিশেষ তৎপর থাকতে দেখা গেছে। অভিভাবকরাও প্রথম দিনের সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   এসএসসি পরীক্ষা   প্রথম দিন   অনুপস্থিত   পরীক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close