শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গজারিয়ায় মাদক পরিবহনের দায়ে যুবকের জেল-জরিমানা
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক পরিবহনের দায়ে এক যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া এলাকার ডিজিটাল পেপার মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাহাবুদ্দিন (৩০)। সে ইউনিয়নের আড়ালিয়া গ্রামের অনু মিয়ার ছেলে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মাদক পরিবহনের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। অপরাধী নিজেও সাক্ষীদের সামনে তার অপরাধ স্বীকার করেছে। এ কারণে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা পরিশোধের পর তাকে জেল পরোয়ানামূলে কারাদণ্ড ভোগের জন্য মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মাদক পরিবহন   যুবকের জেল-জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close