সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
রায়পুরে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে তিনশ পরিবার
মো. জহির হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার পৌরসভা এলাকায় সংস্কারের অভাবে একটি সড়ক বর্তমানে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রায়পুরা পৌরসভার ৬নং ওয়ার্ডে আর্ট স্কুল থেকে মাস্টার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগে পরিণত হয়েছে। এতে প্রায় তিনশটি পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয় এবং সেখানে পানি জমে থাকে। ফলে পথচারি ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগী পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, ড্রেনের ওপর নির্মিত এই সড়কটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রায় ৩০০ পরিবারের মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে, সমস্যার সমাধানে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর আওতায় একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্প অনুযায়ী, আর্ট স্কুল থেকে ঘোষ বাড়ি ও কুড়ি বাড়ি হয়ে জিনের মসজিদের সামনের খাল পর্যন্ত ৬৩৬ মিটার দীর্ঘ ও ১.৮ মিটার প্রস্থের ড্রেন নির্মাণ করা হবে। আধুনিক এই ব্যবস্থায় নিচে ড্রেন এবং তার ওপর পাকা সড়ক নির্মাণ করা হবে।

প্রস্তাবিত প্রকল্পের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লক্ষ টাকা। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৭০ শতাংশ, এফডি ২৯ শতাংশ এবং বাংলাদেশ সরকার ১ শতাংশ অর্থায়ন করবে।

রায়পুর পৌরসভার সহকারী প্রকৌশলী মাহমদুন্নবী রাজু বলেন, “আর্ট স্কুল সংলগ্ন সড়কটি সম্পূর্ণ অচল হয়ে পড়ায় জনস্বার্থে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে চলতি বছরের জানুয়ারিতে এলজিইডিতে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বর্তমানে এটি প্রধান প্রকৌশলীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন—দ্রুত অনুমোদন পাওয়া গেলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই প্রকল্পটির বাস্তবায়ন সম্ভব হবে। এলাকাবাসী দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close