রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ
‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ২০
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। 

গ্রাফিতি আঁকা ও সেটি নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখির জেরে মঙ্গলবার সকাল ও বিকালে কলেজের সামনে এই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে কলেজের নির্ধারিত ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কলেজ ভবনের দেয়ালে একটি গ্রাফিতি রয়েছে, যার নিচে লেখা ছিল ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। গতকাল সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে গিয়ে সেই গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে তার ওপর ‘গুপ্ত’ শব্দটি লিখে দেন। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডার জেরে মঙ্গলবার সকালে এক দফা সংঘর্ষ ঘটে। পরে কলেজে থমথমে অবস্থা বিরাজ করছিল। এরইমধ্যে বিকেল চারটার দিকে তারা আবার মুখোমুখি হন। এবার তারা লাটিসোটা ও ইটপাটকেল নিয়ে পরস্পরের ওপর চড়াও হন। বেশ কিছু সময় ধরে সংঘর্ষ চলতে থাকে।

সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন জানিয়েছেন, ‘কলেজের দেয়ালে গ্রাফিতির একটি শব্দ মুছে অন্য একটি শব্দ লেখা নিয়ে ছাত্রদের দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ যেসব ক্লাস এবং পরীক্ষা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে।’

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ‘সিটি কলেজে ছাত্রদের দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য কলেজ ক্যাম্পাস ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, ‘কলেজের দেয়ালে আমরা কিছু গ্রাফিতি এঁকেছিলাম। কিন্তু ছাত্রদলের উচ্ছৃঙ্খল কিছু নেতাকর্মী সেখানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা লিখে সেটি নষ্ট করে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানালে তারা আমাদের ওপর হামলা করে।’

তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন বলেন, ‘ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে সিটি কলেজের দুই ছাত্রের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জেরে বড় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে কলেজ কর্তৃপক্ষ চাইলে দুইপক্ষের ছাত্রদদের ডেকে নিয়ে বিষয়টি মিটমাট করে দিতে পারতেন।’

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম সিটি কলেজ    ‘গুপ্ত’ লেখা নিয়ে সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close