সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
একতরফা দোষারোপ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সংসদে অভিযোগ করেছেন যে, চট্টগ্রাম সিটি কলেজে একটি ছাত্রসংগঠনের ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ আক্রমণ করে একজনের একটি পা কেটে নিয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘটনার তদন্ত না করে কাউকে দোষারোপ না করার আহ্বান জানান।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ছাত্রদের সংঘর্ষের বিষয় তুলে ধরেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, ‘নিউমার্কেটে গত ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাসমাবেশে যারা আক্রমণ করেছিল, তারাই আজকে সিটি কলেজে সন্ত্রাসী আক্রমণ করেছে একটি ছবি নিয়ে। একজনের পা কেটে ফেলেছে।’

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।

শাহজাহান চৌধুরী বলেন, ‘এই অপরাধীদের নামে মামলাও আছে। চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করার জন্য, সিটি কলেজের ছাত্র নামধারী পার্শ্ববর্তী এলাকার অস্ত্রধারীরা, যাদের নামে মামলা আছে, তারা সাধারণ ছাত্রদের ওপর আক্রমণ করে একটি পা কেটে নিলো।’ এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে দেখার অনুরোধ করেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে তাদের দোষারোপ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চলমান বিষয় হিসেবে তার কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে সংবাদ আসে। চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এমন ঘটনা ঘটেছে, একটা নিউজ বের হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তার একটু সময় লাগবে।’

মন্ত্রী বলেন, ‘তবে একতরফা ব্লেম আমি যেমন দিতে চাই না, মাননীয় সদস্যেরও উচিত না কোনও তদন্ত ছাড়া একটা রাজনৈতিক দলের ওপর আক্রমণ হয়েছে ইত্যাদি বলা। উনি নোটিশ দিলেও আমাকে সময় দিতে হবে, আমি ৩০০ বিধিতে বিবৃতি দেব।’

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  একতরফা   দোষারোপ   স্বরাষ্ট্রমন্ত্রীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close