শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে নববধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:০০ পিএম আপডেট: ২২.০৪.২০২৬ ১২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিয়ের মাত্র তিন মাস যেতে না যেতেই শ্বশুরবাড়িতে মানসিক চাপে পড়ে নববধূ সোহাগী আক্তারের (১৮) আত্মহত্যার ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় সোহাগীর স্বামী হাফিজুল ইসলামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পারিবারিক সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার খড়খড়িয়াকান্দা গ্রামের সুন্দর আলীর মেয়ে সোহাগী আক্তারের সঙ্গে প্রায় তিন মাস আগে পার্শ্ববর্তী ছালুয়াতলা গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই ‘এক পরিবারে খাওয়া-দাওয়া’ নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে সোহাগীর বিবাদ শুরু হয়। একপর্যায়ে নবদম্পতি ও শ্বশুর-শাশুড়ি আলাদা হয়ে যান।

পারিবারিক কলহের জেরে রবিবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন সোহাগী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঢাকায় অবস্থানরত সোহাগীর পিতা সুন্দর আলী খবর পেয়ে বাড়িতে ফেরেন এবং বুধবার (১৫ এপ্রিল) নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, সোহাগীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে। এজাহারে স্বামী হাফিজুল ইসলাম ও শাশুড়ি মজিদা বেগমসহ মোট চারজনকে আসামি করা হয়।

গত সোমবার (২০ এপ্রিল) মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ​স্বামী হাফিজুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ​শাশুড়িসহ মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন। 

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   নববধূর   আত্মহত্যা   স্বামী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close