শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
পোরশায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ডিএম রাশেদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন এবং সদস্য ইউসুফ আলী।

সভায় উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, উপজেলার প্রশাসনিক কাজে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  উপজেলা   নির্বাহী অফিসার   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close