শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
পুলিশের বিভিন্ন পদে বড় ধরনের রদবদল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:২১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়-  ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি, হাইওয়ে পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।

এছাড়ও পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে উপপুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। 

বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার মো. আকতার হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। 

পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ সুপার, এপিবিএন হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশ সুপার হিসেবে এসবিতে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পুলিশ   বিভিন্ন পদ   রদবদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close