শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী বাজারে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে হিজুলী বাজারের ‘রিশাদ এন্টারপ্রাইজ’-এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে দোকান ও পার্শ্ববর্তী বাড়ির জঙ্গল থেকে প্লাস্টিকের ড্রামে মজুদ করা ১৪০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক মো. আরিফুর রহমান (আরিফ) দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি করে আসছিলেন বলে জানা যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে জরিমানা করা হয়।

অভিযানকারী কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল বলেন, “ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত পেট্রোল সরকারি দামে বিক্রি করা হবে।

অভিযানে জেলা ক্যাব ও র‍্যাবের একটি দল সহযোগিতা করে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   অবৈধ   পেট্রোল মজুদ   ব্যবসায়ী   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close