রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাইশারীতে রাবার শ্রমিক অপহরণ
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গভীর রাতে রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তিন শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নং আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই ভেতরে থাকা শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়। সে সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২৪), আনোয়ারের ছেলে এনামুল হক (২৮) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)।

ঘটনার সময় উপস্থিত বাগানের টেপার নুরুল ইসলাম বলেন, “হঠাৎ দরজায় শব্দ শুনে তারা জেগে ওঠেন। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্ররা তাদের ওপর চড়াও হয়ে অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে যায়। তারা কোনো প্রতিরোধ করতে পারেননি।”

দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা ও তিনটি টর্চলাইট নিয়ে যায় বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।”

আবীর রাবার বাগানের মালিক মো. আবদুল করিম বান্টু জানান, শ্রমিক নুরুল ইসলাম ফোনে তাকে বিষয়টি জানানোর পরই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপহৃতদের উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাইশারী   রাবার   শ্রমিক অপহরণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close