রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন থেকে ইউপি সদস্যসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন— শিকিরগাঁও গ্রামের মো. ধনু মিয়ার ছেলে ও মানিকারচর ইউনিয়নের ইউপি সদস্য আ. বাতেন খন্দকার (৫১), মানিকারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন ওরফে হেলাইন্না (৪৭), মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. নাইম (৫১), শিকিরগাঁও গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে জসিম উদ্দিন (৫০), নুরু মিয়ার ছেলে আলমগীর (৪২), উত্তর বাওশিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ডালিম মিয়া (৪৫), শিকিরগাঁও গ্রামের মৃত সাব মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২) এবং বল্লভেরকান্দি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জালাল মিয়া (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় মানিকারচর বাজার এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় তিনি তথ্য পান যে, মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় আ. বাতেন খন্দকারের নিজ বাড়িতে টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে।

পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানানো হলে তার নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে তিন বান্ডিল তাস, ৪৬ হাজার ৬০ টাকা এবং সাতটি স্মার্টফোনসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ নম্বর আসামি আ. বাতেন খন্দকার ও ৮ নম্বর আসামি জালাল মিয়া সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে নিজেদের পরিচয় নিশ্চিত করেন এবং দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিলেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক, মারামারি, ধর্ষণ ও অপহরণের মামলাও রয়েছে। গ্রেপ্তার আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইউপি সদস্য   জুয়াড়ি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close