শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিদায় অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা, শ্রীপুরে বিএনপির ৬ জন বহিষ্কৃত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছয়জন নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি বিদায় অনুষ্ঠানে অভিযুক্তরা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করেন এবং শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।

প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— মো. সারোয়ার আউয়াল (সাবেক সাধারণ সম্পাদক), আ. মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক), মো. হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক), মো. আরমান আলী (সদস্য), মো. মাহবুব আলম (সদস্য) ও মো. রফিকুল ইসলাম (সদস্য)।

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল (আজাদ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের ২ নম্বর গাজীপুর ইউনিয়নের সব পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল (আজাদ) বলেন, ‘অভিযোগগুলো তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close