শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে মাদরাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তদন্তের নির্দেশ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তর অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিদর্শক এইচ এম শামিম আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে শেরপুর জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সাল পর্যন্ত মাদরাসাটিতে কোনো বিজ্ঞান বিভাগ চালু ছিল না। অথচ সুপার আব্দুস সামাদ বিজ্ঞান বিভাগ চালু আছে বলে মিথ্যা তথ্য দিয়ে ল্যাব সহকারী পদে মারজিয়া জাহান মীমকে (ইনডেক্স নং: M0062361) নিয়োগ দেন। তিনি ওই মাদরাসার আইসিটি শিক্ষক মো. মনিরুজ্জামানের মেয়ে।

সরেজমিনে জানা গেছে, মাদরাসায় বিজ্ঞান বিভাগের অনুমোদন আসে মার্চ ২০২৬-এ। অথচ মারজিয়া জাহানকে জুলাই ২০২৫ থেকেই এমপিওভুক্ত করে বেতন দেওয়া হচ্ছে। একইভাবে অনুমোদিত কম্পিউটার ল্যাব না থাকা সত্ত্বেও মো. আব্দুল হান্নান মিয়াকে (ইনডেক্স নং: M0062573) ল্যাব অপারেটর পদে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তি ও অভিভাবকরা জানান, সুপার আব্দুস সামাদ যোগদানের পর থেকে মাদরাসায় কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করার নামে মোটা অঙ্কের টাকা দাবি, শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ, মাদরাসার সাধারণ তহবিল তছরুপ এবং ইবি প্রধান নিয়োগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।

অভিযোগকারীরা আশঙ্কা করছেন, অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে সুপার তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) চাঁন মিয়া বলেন, “বিজ্ঞান বিভাগ বা অনুমোদিত কম্পিউটার ল্যাব না থাকলে সংশ্লিষ্ট পদে নিয়োগের সুযোগ নেই। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক (ময়মনসিংহ অঞ্চল) এইচ এম শামিম আহমেদ জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সুপারের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করা হয় বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫)। পরবর্তীতে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষামন্ত্রীর কাছে পুনরায় ইমেইল ও ডাকযোগে অভিযোগ পাঠানো হলে অধিদপ্তর নড়েচড়ে বসে।

এলাকাবাসী ও অভিভাবকরা অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের এমপিও বাতিলসহ সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   মাদরাসা   নিয়োগ   অভিযোগ   তদন্তের নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close