সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
পদ্মা নদীতে নৌপুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:০৩ পিএম আপডেট: ২২.০৪.২০২৬ ৪:০৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন নৌপুলিশ সদস্যরা। এ ঘটনায় পুলিশের এক পরিদর্শক (ওসি) সহ পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার পদ্মা নদীর মাঝ চরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পাবনার ঈশ্বরদী উপজেলার সীমানা ঘেঁষা এলাকা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির একটি দল জানতে পারে, কুষ্টিয়ার হরিপুর অংশে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ (ওসি) সহ একটি টিম অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে যায়।

অভিযান দলটি ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে ছররা গুলিতে ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। হামলার আগে দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের জিম্মি করে রাখে বলেও জানা গেছে।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ছেড়ে দেওয়া হলেও, একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজবাড়ী জেলার বিভিন্ন নদীপথে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করে থাকেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close