শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
বিদ্যুৎ সংকটে বন্ধ ঘোষণা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চলমান বিদ্যুতের সংকটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে। 

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত বন্ধ থাকবে।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চলমান বিদ্যুৎ সংকটের কারণে মেডিকেল কলেজ আজ দুপুর ১টায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও বন্ধ থাকবে। তবে শুক্রবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহসানুল্লাহ হাবীব বলেন, আজ দুপুর ১টা থেকে শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত জানানো হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ সংকট   বন্ধ ঘোষণা   খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close