রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জনবল সংকটে কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে রোগীরা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে নিজেই যেন ‘রোগাক্রান্ত’ হয়ে পড়েছে।  চিকিৎসক, জনবল সংকট এবং প্রশাসনিক স্থবিরতার কারণে এই সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসা সেবা এখন খাদের কিনারায়। প্রায় সময় বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ইউনিয়নের প্রায় দশ পনের হাজার সাধারণ মানুষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপ স্বাস্থ্য কেন্দ্রটিতে ৫ টি অনুমোদিত পদথাকলেও বর্তমানে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও মিড ওয়াইফ ছাড়া গুরুত্বপূর্ণ ৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্থায়ীভাবে নিয়োগ দিলেও উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে ২ দিন এ স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালন করে সপ্তাহের অন্যান্য দিন বন্ধ থাকে উপস্বাস্থ কেন্দ্রটি। ফলে হাওরবেষ্টিত এলাকার মানুষ  মৌলিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন। 

বর্তমানে উপ স্বাস্থ্য কেন্দ্রটি অধিকাংশ দিন বন্ধ থাকায় প্রতিদিন দুর দুরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। এতে ভোগান্তি বাড়ার পাশাপাশি প্রাণহানির ঝুকিও বাড়ছে বহুগুণে। এ উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী আসেন সেবা নিতে। ডাক্তার না থাকায় ভালো সেবা পাচ্ছে না এই এলাকার লোকজন।

স্থানীয়রা জানান উপস্বাস্থ্য কেন্দ্রটি সপ্তাহে দীর্ঘ দিন বন্ধ থাকে স্বাস্থ্য সেবাবথেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। সেবা পেতে তাদের ১৫/২০ কিলোমিটার দুরে উপজেলা সদরে আসতে হয়। এতে সময় বেশী লাগার পাশাপাশি হয়রানি হয় এবং বাড়তি টাকা খরচ হয়ে থাকে। তবে স্থানীয় সাধারণ মানুষের দাবি, শুধু নতুন নিয়োগ নয়, বরং যারা নিয়োগ পেয়েও কর্মস্থলে আসছেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গরিব রোগীদের সেবা নিশ্চিত করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কৃপেশ রঞ্জন রায় বলেন, ‘উপজেলার প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রের শূন্য পদে জনবল নিয়োগ করার জন্য সংসদ সদস্যের নিকট তালিকা প্রেরন করা হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close