রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
নবীগঞ্জে দুই যুগেও সংস্কার হয়নি ললমা নদীর সেতু
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কাস্য়গ্রাম বাজার থেকে শতক বাজার সড়কের মাঝখানে ললমা নদীর ওপর নির্মিত প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্যের একটি সেতু এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৮৭ সালে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম দেওয়ান গোলাম সরওয়ার হাদী গাজীর উদ্যোগে নির্মিত এই সেতুটি বর্তমানে প্রায় ৩৯ বছরের পুরোনো। 

স্থানীয়দের অভিযোগ, প্রায় ২২ বছর ধরে সেতুটি চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন দেবপাড়া ও গজনাইপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষকে যাতায়াত করতে হয়। গুরুত্বপূর্ণ এই সড়কটি মৌলভীবাজার সদরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করায় এর গুরুত্ব অপরিসীম।

সেতুর জীর্ণদশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরা হলেও আশ্বাসের বাইরে বাস্তব কোনো পদক্ষেপ দেখা যায়নি। নির্বাচন এলেই প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু পরে তা আর বাস্তবায়িত হয় না।

 ইউনিয়ন বিএনপির সভাপতি শতক গ্রামের শফিউল আলম বলেন, হাওর থেকে ধান ঘরে তোলার জন্য  এই ব্রিজই কৃষকদের একমাত্র ভরসা। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় ট্রাক্টর নিয়ে ধান পরিবহন করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ফলে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।এছাড়াও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘঠছে।
 
বিএনপির  সাধারণ সম্পাদক মাহমুদপুর গ্রামের আবুল খায়ের কায়েদ বলেন, পুরোনো এই ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। অনেক আগেই এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। 

তিনি বলেন, দ্রুত ব্রিজটি নির্মাণ বা সংস্কার করা হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে এবং মৌলভীবাজারে যাতায়াতও হবে সহজ ও নিরাপদ। 

দ্রুত সেতুটি পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ গ্রহন  করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close