রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ, হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
শ ম সাজু ও হাবিবুর রহমান, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। তীব্র এই তাপপ্রবাহে ডিজেল নিতে গিয়ে মোহনপুরের এক ফিলিং স্টেশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। ডাক্তারের ধারণা, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা তিনটায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমের এটি সর্বোচ্চ তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা তিনটায় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশে। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হয়। এর আগের দিন ২১ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, তীব্র এই তাপপ্রবাহে রাজশাহীর মোহনপুরের কেশরহাট ফিলিং স্টেশনে পাম্পে তেল নিতে গিয়ে অপেক্ষা করার সময় আব্দুল আলম (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আলম কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলম বুধবার ভোর থেকে ডিজেল নিতে কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেললে ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “পাম্পে তেল নিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. বিভাস শর্মা বলেন, “আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনদের থেকে যেটুকু শুনেছি, আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। ওষুধও খেতেন না। আজ তীব্র গরমও ছিলো। বলা চলে মাল্টিপল কারণেই তিনি মারা গেছেন। তবে হিট স্ট্রোকের সম্ভাবনাই বেশি।”

ঘটনাস্থল পরিদর্শন করে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, “ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ওই ব্যক্তি হিটস্ট্রোকেই মারা গেছেন। মৃত আলমের পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের আবেদন করে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করা হবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  তীব্র তাপপ্রবাহ   হিটস্ট্রোক   কৃষকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close