সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বাঘায় আঞ্চলিক মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলা সদরের আঞ্চলিক মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা প্রশস্তের জন্য দুই পাশ ভাঙ্গা হলেও দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে রাস্তা সংস্কারের কাজ। ফলে উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাঘা বাজারে ভাঙ্গাচুরা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।  

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে রাস্তাটি দ্রুত সংস্কার করে যানবাবহন ও মানুষের নিরাপদ চলাচলের দাবিতে উপজেলা ফটকের সামনের রাস্তায় মানববন্ধন করেছে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ।   

ঘন্টাব্যাপী এই মানববন্ধনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুবদল নেতা ও বাঘা পৌরসভার আগামী নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান সুমন। 

মানববন্ধন চলাকালে তিনি এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমালোচনা করে বলেন, “পাকা হাইওয়েতে মাছ ধরার মতো অবস্থা তৈরি করে গেছেন তিনি। রাস্তাটি প্রশস্ত করণের কাজ শুরু করে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও লুটপাটের কারণে রাস্তাটির কাজ শেষ করেননি। ফলে ভাঙ্গাচুরা রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা পরিষদ অফিসের সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে থাকায় নানা কাজে উপজেলা সদরে আসা হাজার হাজার মানুষ প্রতিদিন নানা দুর্ভোগের মুখোমুখি হচ্ছে। মোটরসাইকেল ও অটোরিকশার দুর্ঘটনা বাড়ছে।”    

যুবদল নেতা মিজানুর রহমান সুমন বলেন, “বাঘা আম চত্ত্বর থেকে বাঘা বাজারের শেষ মাথায় বাংলালিংক টাওয়ার পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দুর্ভো গবন্ধ করতে দ্রুততম সময়ে সড়কটি সংস্কার করতেই হবে। আর যতোদিন সংস্কার না হয়, ততোদিন বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিনই মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। ভাঙ্গাচুরা রাস্তাটির কারণে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
মানববন্ধন থেকে চলমান জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি নিয়ন্ত্রণ, বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের আধুনিকায়নসহ চার দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়। 

বক্তারা বলেন, জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আঞ্চলিক মহাসড়ক   সংস্কারের দাবি   বাঘা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close