শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নোয়াখালীতে যৌথ অভিযানে ইটভাটাকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তিনটি ইটভাটাকে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। 

অভিযানে সহযোগিতা করেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজিব ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়ন অভিযান চালানো হয়। এসময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি সংগ্রহ, লাইসেন্স নবায়ন না করা ও পরিবেশের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে রুপালী ব্রিকসকে ৩ লাখ, হোসনা ব্রিকসকে ২লাখ ২০ হাজার এবং দিগন্ত স্টারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   যৌথ অভিযান   ইটভাটাকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close