শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
জাতীয়
পরিবহনের নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:০৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের গণপরিবহন খাতে। এ পরিস্থিতিতে বাস ও অন্যান্য গণপরিবহনের নতুন ভাড়া আজ বৃহস্পতিবার নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুত একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে।

এর আগে, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে মন্ত্রণালয়, বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।

পরিবহন মালিক সমিতির দাবি, কিলোমিটারপ্রতি ৪০ পয়সা ভাড়া বাড়াতে হবে। তবে বৈঠকের একাধিক সূত্র জানায়, কিলোমিটারপ্রতি ২৫ পয়সা বাড়ানোর বিষয়ে মৌখিকভাবে সম্মতি থাকলেও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে স্বাক্ষর করেনি।

বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতার প্রভাব ইতোমধ্যে দেশের বাজারেও পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ও দামে চাপ তৈরি হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম সম্প্রতি বাড়ানো হয়েছে, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর রয়েছে।

জ্বালানির দাম বাড়ার পরপরই গণপরিবহনে ভাড়া বৃদ্ধির চাপ তৈরি হয়। পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জোরালো হয়ে ওঠে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।

এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পরিবহন   নতুন ভাড়া   সিদ্ধান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close