শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
গজারিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৫০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহজালাল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নাগেরচর গ্রামে লিটন মিয়ার পুকুরপাড়ের একটি কাঁঠালগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহজালাল ওই গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বোনের পর শাহজালাল ছিলেন মা-বাবার একমাত্র ছেলে। জীবিকার তাগিদে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। তবে উপার্জিত অর্থের একটি বড় অংশ তিনি মাদক সেবনে ব্যয় করতেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানায়, শাহজালাল একাধিক বিয়ে করলেও তার কোনো সংসার স্থায়ী হয়নি; পারিবারিক অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। ঘটনার আগের দিন অটোরিকশা বিক্রি করা নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। পরিবারের সদস্যদের ধারণা ওই ঘটনার জেরে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।​শাহজালাল মাদকাসক্ত হওয়ায় তার নানা কর্মকাণ্ড নিয়ে এলাকায় বেশ বিতর্ক ছিল।

এ বিষয়ে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল্লাহ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close