শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
মেহেরপুরে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মেহেরপুরের বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকলের দায়ে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কক্ষ পরিদর্শক শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল), দুপুর, মেহেরপুর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সময় এ ব্যবস্থা নেন কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের কর্মকর্তা ফারুকুল ইসলাম।

জানা গেছে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণকালে এক ছাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি পরীক্ষাকক্ষে যান। এ সময় ওই ছাত্রীর কাগজপত্রের ফাইলের মধ্যে নকলের উপকরণ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বে থাকা তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান বসরী ও মিলন হোসেন এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা নাসরিনকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close