সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যানবাহনে জ্বালানি তেলের সরবরাহে শৃংখলা ফিরিয়ে আনতে নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। কার্ড ছাড়া জ্বালানি তেল পাওয়া যাবে না বলে জানায় উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা ফুয়েল কার্ড যাচাই-বিতরণ কমিটির আহ্বায়ক লোকমান আলম, উপজেলা প্রকৌশলী ও সদস্য মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফুয়েল কার্ডের জন্য আবেদন পত্র যাচাই বাছাই শেষে প্রথম দিনে (বৃহস্পতিবার) ২৮০ জনের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। ফুয়েল কার্ড যাচাই ও বিতরণে উপজেলা প্রশাসন হতে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই শেষে কার্ড বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নবাসী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ও চাকুরীজীবিগণকে পল্লী উন্নয়ন অফিস হতে কার্ড বিতরণ করা হচ্ছে। আবেদনকারীদের চাহিদা ও পেশার ভিত্তিতে প্রতিটি কার্ডে তেলের বরাদ্দ উল্লেখ করা হয়েছে।  

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে শৃংখলা ফিরিয়ে আনতে ও জ্বালানি তেল মজুদ রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) হতে ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা হবে না। 

আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম পরিচালনা হবে এবং কার্ড বিতরণ চলমান রয়েছে বলে জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close