মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ৫:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের পূর্ব নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়া খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এসব ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান বলেন, ‘ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা অনুমতি নিয়েছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘কে বা কারা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করেছে, তা আমাদের জানা নেই।’

এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে   ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ শিবিরের ১০০-১৫০ জন কর্মী বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর করে।’

ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী সরকারি কলেজ   ছাত্রদল-শিবির সংঘর্ষ   কার্যালয় ভাঙচুর   ককটেল বিস্ফোরন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close