শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
নৌ পুলিশের অভিযানে সাত দিনে আটক ২৬৬, অবৈধ জাল ও মাছ জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ৬:১০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশে গত সাত দিনে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধারসহ ২৬৬ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার পুলিশ সুপার (ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া-অতিরিক্ত দায়িত্বে) ফারজানা ইসলাম।

সাত দিনে মোট ৫ কোটি ৮৮ লাখ ৫ হাজার ৩০০ মিটার অবৈধ জাল, ৪ হাজার ৫৬২ কেজি মাছ, ৮ লাখ ৬৫ হাজার চিংড়ি রেণু, ১০ হাজার বাগদা রেণু পোনা, ৫ কেজি কাঁকড়া, ৪১০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৪৯৪ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬৪ বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

অভিযানে ২৬৬ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৪৪ টি মৎস্য আইন, ১০ টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল, ১টি মাদক, ১টি জুয়া, ১টি চাঁদাবাজি ও ১টি হত্যা মামলাসহ মোট ৬৫টি মামলা দায়ের করা হয় এবং ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়। 

জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নৌ পুলিশের অভিযান   আটক   অবৈধ জাল   মাছ জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close