রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন সেনাবাহিনীর রংপুর জিওসির
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) পরিদর্শন করেছেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমাণ্ডার মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পরিদর্শনে আসলে বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর (অব.) নাসিম হোসেন।

অতিথির আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন দেখানো হয়।

অনুষ্ঠানে এবিএম ফয়সাল বাতেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা, নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও সুরক্ষা ব্যবস্থার খোঁজখবর নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আর্মি বিজ্ঞান   প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন   সেনাবাহিনী   রংপুর জিওসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close