সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
এলজিইডি-ক্রিলিকের লেসন লার্নড ও বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরির কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরি বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পবিার (২৩ এপ্রিল) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। 

তিনি বলেন, ‘এই কাজের মাধ্যমে শুধু কিছু ভিডিও বা প্রিন্ট ম্যাটেরিয়াল তৈরি হবে না বরং একটি সুসংগঠিত জ্ঞানভিত্তিক উপস্থাপন তৈরি হবে, যা ভবিষ্যৎ এলজিইডি প্রকল্পের জন্য রেপ্লিকেবল মডেল হিসেবে কাজ করবে। এসব ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্যবান রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে।’

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিমিটেডের টিম লিডার পংকজ পালিত,  প্লানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লায়েন্ট সার্ভিস নাফিস মোহম্মদ তাদের বক্তব্য পাওয়ারপয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। 

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুল ওহাব খান, মো. আখতার হোসেন, ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন ও নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এলজিইডি-ক্রিলিক   লেসন লার্নড   বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন   তৈরির কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close