শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে চিকিৎসা ও শিক্ষা খাতে সহায়তার চেক প্রদান
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে চিকিৎসা ও শিক্ষা খাতে সহায়তার চেক দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ কার্যালয় থেকে উপকারভোগী ও স্বজনদের হাতে সহায়তার এসব চেক তুলে দেওয়া হয়। 

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের উপমহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। 

প্রতিষ্ঠানের সহকারী মহাপরিদর্শক পপি রানী দের পরিচালনায় অনুষ্ঠানে তৌহিদুজ্জামান পাভেল শিক্ষা খাতে ৭ জন, চিকিৎসা খাতে ১০ জন, কর্ম ক্ষেত্রে দুর্ঘটনায় ২ জন ও মৃত শ্রমিক ৫ জনের স্বজনসহ ২৪ জনের হাতে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   চিকিৎসা   শিক্ষা খাত   সহায়তার চেক প্রদান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close