রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ২০ মিনিট পর সংশোধন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২০ মিনিট পর ভুল ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এতে ওই কক্ষের ৪০ পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

এক পরীক্ষার্থীর অভিভাবক মাইন উদ্দিন জানান, তার মেয়েকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে মেয়ে তাকে জানায়, শুরুতে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছিল, পরে তা পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী খোলা কাগজকে জানায়, সে দুইটি প্রশ্নের উত্তর লিখে ফেলার পর তাকে জানানো হয় যে, পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে সে কান্নায় ভেঙে পড়ে। প্রায় ২০ মিনিট পর নতুন প্রশ্নপত্র দেওয়া হলে আবার পরীক্ষা শুরু করতে হয়। এতে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। শেষে তাকে অতিরিক্ত ১০-১৫ মিনিট সময় দেওয়া হলেও ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়নি।

হল পরিদর্শক ছিলেন বীর উজলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ। তিনি বলেন, ‘দুই কক্ষে এমন ঘটনা ঘটেছে। আমি শিক্ষার্থীদেরকে অতিরিক্ত ১২ মিনিট সময় দিয়েছি।’

কেন্দ্র সচিব মাছুম কবীর খোলা  কাগজকে  বলেন, ‘বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভুলক্রমে একটি কক্ষে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে সংশোধন করে ২০২৬ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই কক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল।’

ভুলের কারণে পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে এবং এতে তাদের বড় কোনো সমস্যা হয়নি বলে তিনি দাবি করেন।

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন তালুকদার খোলা কাগজকে বলেন, ‘বিষয়টি আমি খতিয়ে দেখছি। এ ধরনের ঘটনা স্কুল কেন্দ্র সচিব আামাকে ও জেলা প্রশাসনকে জানানো উচিত ছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ খোলা কাগজকে বলেন, ‘উপজেলায় সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ১৩ কেন্দ্রে পরীক্ষা চলমান রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা   সংশোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close