শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
আশুলিয়ায় শিক্ষার্থীকে মারধর, বাংলাদেশ বেতারের কর্মচারী গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নঈম জং নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত অপর আসামি লোকমান পলাতক রয়েছেন। দুইজনই বাংলাদেশ বেতারের আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনির তৃতীয় শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নঈম জংকে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে ভোররাতে তাকে কবিরপুর রেডিও কলোনি এলাকা থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) সকালে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনিতে অনুপ্রবেশের অভিযোগ তুলে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে লাঠি দিয়ে মারধর করেন নঈম জং ও লোকমান। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীর স্বজনরা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। নঈম জংকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামি লোকমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   শিক্ষার্থীকে মারধর   বাংলাদেশ বেতারের কর্মচারী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close