সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মৌলভীবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
নিজস্ব প্রতিবেক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট মো. শামসুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী পাল, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, পরিসংখ্যানবিদ আফসা খানম চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘অপুষ্টি দূর করতে সুষম খাদ্য গ্রহণ, শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত  জরুরি। পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে এবং অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে গুররুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   জাতীয় পুষ্টি সপ্তাহ   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close